www.ullas24.com

Breaking

26 May, 2021

মোঃ হাফিজুর রহমানের "ঝড়ো হাওয়া ইয়াস "

 ঝড়ো হাওয়া ইয়াস 

মোঃ হাফিজুর রহমান

প্রবল বেগে আসছে ধেয়ে 

ঝড়ো হাওয়া ইয়াস,

কেমন করে আঘাত হানে

যায় না করা কিয়াস।


সাগর মাঝে জন্ম তাহার

ঘূর্ণিপাকে ছুটে,

সুখের ঘরে আগুন দিতে

সবকিছু যে  টুটে।


ইয়াস মানে দুখ কষ্ট

আনে দুখের ধারা,

প্রবল বেগে আছড়ে পড়ে

সব করে যে সারা।


আশ্রয় কেন্দ্রে যেতে হবে

থাকতে হলে ভালো,

আগামীকাল হানবে আঘাত

ফুটলে দিনের আলো।


বাঁচতে হলে ইয়াস থেকে 

প্রভুর কাছে চাবে,

তবে তো ভাই বিপদ থেকে 

মুক্তি তুমি পাবে।

স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২







No comments:

Post a Comment

Pages