www.ullas24.com

Breaking

26 May, 2021

জীবনের প্রলাপ

জীবনের প্রলাপ জীবন
প্রকৃতির অপরুপ মায়া মরিচিকার মত সব ভাল কখন কার কেন বিষাক্ত মনে হয় বলতে পার। বলতে পর মানুষ কখন জীবনকে আর ভাল বাসতে পারেনা, বলতে পার মানুষ কখন স্বপ্ন গড়া সুুউচ্চ পিরামিডগুলো ধ্বংস করে নিজ হাতে অাপন অস্তিত্বকে পুরিয়ে ছাইগুলো তোফানে উড়ায় । মানুষ কখন একা হয়ে অারো একা হয়ে যায়। কখনওই না,মানুষ বাঁচতে চায় (অনন্তকাল কাল) কিন্তুু বেঁচে থাকাটা পর হয়ে ক্রমশ অনেক দুরে চলে যায়। তাইত ছুটতে ছুটতে ক্লান্ত হয় ক্লান্ত হয়ে শান্ত হয়ে ঘুমিয়েপড়ে নষ্ট স্বপ্লগুলোর সাথে কুস্তি করে। মানুষ কথনো কখনো জিততে পারেনা সুধুই হারে তবু অার জেগে উঠতেই চায় না ঘুমিয়ে থাকতে চায় অনন্তকাল। অামরা সবাই জন্মের পূর্বেই ঘুমিয়ে ছিলাম কি করে যে হঠাৎ করে জেগেউঠলাম ক্ষুধা তৃষা সুখ শান্তির নেশায় জড়িয়ে গেলাম। অবিচার করেছে কেউ একজন আমাদের উপর চোখের ছিদ্র দিয়ে পৌঁছে দিয়েছে অালো কর্ণে শ্রবন মনে পবন ব্যস্ত করে দিয়েছে সবগুলো ইন্দ্রীয়। শিখিয়ে দিয়েছে মানুষকে জানুয়ার হতে জড়িয়ে দিয়েছে সম্পর্কের ঋণে সৃ্ষ্টির শ্রেষ্টত্বের অজুহাত দিয়ে মাথায় অপরিশোধ্য ঋণের বুজা। যাতে মানুষ কখনও স্বাধীন হতে না পারে পরিশোধ করতে না পারে তার ঋণ বন্দী সবাই ,কারাগার থেকে বের হবার সুযোগ নেই------ আত্বহুতির সুযোগ নেই নেই চিরদিন বেঁচে থাকার সুযোগ। আমাকে অপরাধ করতে হবে অপরাধ ঠেকাতে আমাকে কাঁদতে হবে কান্না ঠেকাতে আমাকে নাচতে হবে নাচা বন্ধ করতে আমাকে বাঁচতে হবে মরতে আমাকে নষ্ট হতে হবে ভাল হতে আমাকে কষ্ট পেতে হবে সুখ নিতে আমাকে জাগতে হবে ঘুমানোর জন্যে আমাকে নিতে হবে দেয়ার জন্যে আমাকে দিতে হবে নেবার জন্যে আমাকে পরাধীন হতে হবে স্বাধীনতার জন্যে আসলে আমরা কখনো তা হতে পারি না.... আসলে মনুষত্ব মানেই পরাধীনতা। পরাধীনতা দুই রকম- ১.বেঁচে থাকার পরাধীনতা। ২.মৃত্যুর পর অজানা বিশ্বাস। বড্ড জটিল এই পৃথিবী সংসার ! আমি মুক্তি চাই বলে লাভ নাই তবু ক্ষুধা পেলে কেউ ভাল ভাল মজা খেতে চাই কেউ কেউ আবার তেতো বিষাদে উপোস দেই। বড্ডই জটিল এই জীবন সাংসার জন্মে মুক্তি নাই মৃত্যুর পর জানা নাই সারমর্ম শুধু বিকল্পহীন একটাই তবুও আমরা সবাই মুক্তি চাই। তাইত চিৎকার করে বলে উঠি ভাই মুক্তি নাই রে.. মুক্তি নাই...!

No comments:

Post a Comment

Pages