www.ullas24.com

Breaking

27 May, 2021

বসন্তবৃষ্টি

বসন্তবৃষ্টি

তৃষা মনি


আকাশের দিকে চেয়ে থাকি 

অথচ বুকের ভেতর 

যে আকাশ রয়েছে দেখিনা। 

এ কেমন অনুভূতি আমার? 


সময়ের সব প্রান্ত জুড়ে তাই

তুমি কি দিবেনা ওগো প্রিয় 

তোমার আকাশ উত্তাল বসন্ত

স্পর্শে স্পর্শে অনাবিল 

ঝরোঝরো বৃষ্টির মতো? 


আমি ভিজে যাব, 

আমি ভিজে যেতে চাই 

তোমার সে বসন্তবৃষ্টির মাঝে

আজীবন আমরণ------




No comments:

Post a Comment

Pages