জীবনের সুখ পাখী
-এস,এম,শহীদুল্লাহ
কত যে আমার কষ্টের দহন ,
আজও মনের গভীরে,
সুখ পাখিটা সেই আমার ,
সত্যি গিয়েছে হারিয়ে।
আজ ও কত দিন হয় আমি,
তার অপেক্ষাতেই থাকি,
সত্যি সে দিয়ে গেছে ফাকি,
আজ ও ফিরলোনা সুখ পাখি।
শত ব্যথায় যেন ব্যথিত জীবন,
কন্টকাকীর্ন হাহাকারে মন,
হাজারও শত দিন আমি ,
করছি অতিবাহিত উদযাপন,।
লাগব হবেনা যেন কখনো ,
আমার এই মনের কাকন,
এই জীবন এমনিতেই যাবে,
সুখ পাখি চলে গেছে অজানাতে।
সুখ পাখি সেই কখনো কভু,
আসবে না সত্যি আর ফিরে,
জীবন প্রদীপ একদিন নিশ্চিত,
নিভে যাবে শত ভিড়েই।

No comments:
Post a Comment