অধিকার আদায়ের দিন
জীবন ফেরদৌস ওয়াহিদ
(১) বস্ত্র
বিষাক্ত দারিদ্রতার নিষ্ঠুর ছোবলে
ছিন্ন বস্ত্র পরিধান টেনে লজ্জা ঢেকে
গ্রাম্য কুমারীর নিঃশব্দ আর্তনাদ
একদিন তোমাকে ছারবেনা মহাজন।
( ২) শিক্ষা
অভাবগ্রস্ত শিশুর নির্বাক সুচাল দৃষ্টি তীর
যখন বিঁধে নিভু বিদ্যার আলোক শিখায়
অন্ধকার জীবনের বোঝা ফেলে পাগল হয়ে
হিংস্র হয়েনা সম বিক্ষত করবে ওহে ধনবান।
(৩) চিকিৎসা
অাগ্নেয়গির অগ্নুৎপাত সম বৃদ্ধা মুক্তি যুদ্ধা বেশে
দাওয়াই শুন্য আতঙ্কিত মৃত্যুর সাথে কুস্তি করে
পৃথিবীটাকে ধাক্কা মেরে যখন ফেলে দিবে
সমস্ত হাহাকার ক্ষান্ত করে তোর লুটপাট থামাবে।
(৪) বাসস্থান
বাসস্থানহীন জংলী গরিলারা বুক থাপরিয়ে
অভয়ারণ্য সাজিয়ে অদ্ভুত ভয়ংকর ভঙ্গিতে
অগ্রপদে দল বেঁধে অধিপতির স্তম্ভিত দাপটে
কহুতল ভবন ভেঙ্গে তোমাকে আক্রমণ করবে।
(৫) অন্ন
অনাহারী মা রক্ত খেকো উন্মাদ কালীরুপে
ধনাট্যের মন্ডু মাল্য কন্ঠে নিপুণ ত্রিশূল চালনে
ধ্বংসযজ্ঞের কসরত করে সজুরে চিৎকার করে
হঠাৎ গোদাম গদি ভেবে তোমার বক্ষ বিদীর্ণ করবে।
(৬) বিনোদন
বহুকাল জিম্মি হয়ে পড়ে থাকা ক্লান্ত নটরাজ
ধামামা আর বিজয় উল্লাসে অবাধ্য বাদ্যের
ছন্দে মাতাল করে বিভোর নেশায় মগ্ন করে
শিমারের মত তোমার বক্ষে চেপে বসে বধিবে।

No comments:
Post a Comment