১০০ ছাড়ল মৃত্যুর সংখ্যা, মোট করোনা শনাক্ত ২৯৪৮ জনের।
সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ লক্ষ্য করে গেছে। এই সময় দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন। একই সাথে করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে ৪৯২ জন। এটি হচ্ছে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা । ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে । সাথে আক্রান্তের সংখ্যা ও বেরেছে। গত কাল ৭ জনের মৃত্যু সহ আক্রান্ত শনাক্ত হয়েছিল ৩১২ জন।
এই নিয়ে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। আর মোট শনাক্ত করা হয়েছে ২৯৪৮ জন। আর মোট সুস্থ হলেন ৮৫ জন। গত ২৪ ঘন্টায় ১০ জন সুস্থ হয়েছেন। ব্রিফিংয়ে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ২,৬০৪ জনের নমুনা পরিক্ষা করা হয়। ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত ব্যাক্তি শনাক্ত করা হয়। এবং ১৮ মার্চ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু ঘটে । কয়েক দিনের ব্যবধানে আক্রান্তে সংখ্যা বেড়ে চলেছে।
আমাদের সাথে থাকার জন্য সকল কে অসংখ্য ধন্যবাদ ।
ReplyDelete