নাটোরে করোনা উপসর্গ নিয়ে এর ভ্যানচালকের মৃত্যু।
হাম্মাদ সোয়েব, রাজশাহী ।
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলার নওশেরা আরাজিমারিয় গ্রামে সুকুমার মণ্ডল (৩১) নামের এক ভ্যানচালক মারা গেছেন।
গতকাল রাতে নিজ বাসভবনে তার মৃত্যু হয় বলে জানা গেছে। বিনয় চন্দ্র মণ্ডল জানান, তাঁর ছেলে বেশ কিছু দিন ধরে হালকা জ্বর ও মৃদু শ্বাসকষ্টে ভুগছিলেন। বাড়িতে ওষুধ খেয়ে স্বাভাবিক কাজকর্ম করতেন। গত কাল রাতে তার শারিরিক অবস্থা খারাপ হয়ে যায় এবং শেষ রাতে তার মৃত্যু হয় বলে জানা গেছে ।
মৃত ব্যাক্তির শরিরে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে কি তা জানা যায় নি।
হাসপাতালের চিকিৎসক দলকে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহের জন্য পাঠানো হয়েছিল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা পরিক্ষা চলছে।
এইক সাথে তার পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়।
সাথে পাশে কয়েক বারি লক ডাউন করে রাখা হয়েছে।
No comments:
Post a Comment