www.ullas24.com

Breaking

28 May, 2021

"ইচ্ছে ঘুড়ি-"কাকলী আক্তার

 ইচ্ছে ঘুড়ি-----

কাকলী আক্তার




আমার এই মন ছুঁটে যায় প্রিয়

            দূর অজানায়,

ইচ্ছে ঘুড়িটাও ডানা মেলতে চায়

      দূর আকাশের নীলিমায়।


তোমারে খুঁজে ফিরে মন আমার

              দূর নীল নীলিমায়,

পাই না খুঁজে তোমায় আমি 

              তুমি যে কোথায়!


তুমি কি আসবে না ফিরে এই

             আকাশের গায়?

ইচ্ছে ঘুড়িটাকে ফেরত পাঠাবে

           কেমন করে হায়!


ভালোবাসার পিলসুজ সাজিয়েছি আমি

        যতনে আপন হাতে,

ইচ্ছে ঘুড়িটার ডানা ধরে আসো

       পথের আলাপনে।


আমি গোধূলির আলোয়  অপেক্ষা করি প্রতিদিন

       প্রতিক্ষন চাতক মনে,

ভাবি,ইচ্ছে ঘুড়িটা ফিরবে তোমায় নিয়ে

         নিখুঁত লালনে।




----ইচ্ছে ঘুড়ি-----


@ কাকলী আক্তার @

No comments:

Post a Comment

Pages