-----অতঃপর
কাকলী আক্তার---
একদিন দেখেছিলাম তোমায়
গোধূলি রাঙা বিকেলে-
খুব স্বযতনে তাকিয়ে ছিলে যেন
কার পাণে?
তোমাকে,শুধু তোমাকে দেখার জন্য
জানো,আমি কতকাল প্রতিক্ষা করেছি?
শুধু তোমাকে দেখবো বলে আমি
দাঁড়িয়ে ছিলাম চৈত্রের উত্তাল রোদে,
তুমি আসো নি!
মনটা আমার তবুও অভিমান করেনি,
কেন জানো?জানো তো
তোমাকে দেখতে পাওয়া টা ছিল আমার
তীব্র আকাঙ্ক্ষা।
অতঃপর,দেখা মিললো তোমার-
তোমায় দেখার পর নীরব নিস্তব্ধ
হলো মনপ্রাণ আমার।
জানো?তুমি চেয়ে আছো,চেয়েই আছো
হটাৎ তুমি হাসি দিয়ে উঠলে-
তোমার হাসিমাখা মুখ যেনো
চন্দ্রের স্নিগ্ধতাকেও হার মানিয়েছিলো।
নীল শাড়ি,কপালে নীল টিপ
বাঁকা ঠোঁটে লাল লিপস্টিক-
তুমি যেন স্বর্গ থেকে
নেমে আসা এক নীলপরি।।
যেদিন প্রথম দেখা হয়েছিলো
এসবই তুমি বলেছিলে-
মনে আছে আমার
আজ তুমি অন্য কারোর,
তুমিতে বেঁধেছো বাসা-
আমাকে দিয়ে শত শত আশা।

No comments:
Post a Comment