www.ullas24.com

Breaking

27 May, 2021

ভালোবাসার গোলাপ

ভালোবাসার গোলাপ
 এস এম শহীদুল্লহ



দেবে কি তুমি তোমার গোলাপ,
আমার হাতে তুলে,
বুকের মাঝের কষ্ট গুলো,
যেতে চাই সব ভুলে।

মনের বিনিময় হয়ে যাক তবে,
প্রেমের পারাপারে,
ভালোবেসে তোমায় জড়িয়ে গেছি,
আমি  মায়ার জালে।

মন ছোটে যায় মনের টানে,
তোমায়, খুঁজি সারাক্ষণ,
কোন অজানায় লুকিয়ে থেকে,
রাঙা ও আমার মন।

তোমার প্রেমের মন উদাসী;
ব্যাকুলতায় আমি অধীর,
সুখের নিঃশ্বাস ফেলবো আমি,
বেঁধে ভালোবাসার নীড়।

তুমি যে আমার হৃদয়ের সুর,
সব কবিতার ভাবনা,
তারার দেশে পাড়ি  জমিয়ে,
গড়বো সুখের ঠিকানা

No comments:

Post a Comment

Pages