"রেল গাড়িটা"
রাশেদুল ইসলাম রাসেলের
রেল গাড়িটা চলেই যাচ্ছে
কোনো একটি দেশে,
রেল গাড়িটা থেমে গেলেই
যাবো মরার বেশে।
জীবনতরী থমকে গেলে
আঁধার চারিদিক,
অন্ধকারও আলো হবে
আমল হলে ঠিক।
দ্বীন কায়েমের পথে যেন
থাকতে পারি স্থির
চাই না আমি ভুবনের সুখ
চাই আখেরি বীর।
আমি পাপি অধম খোদা
করো সবই ক্ষমা,
তওবা করি আজি আমি
পাপের বোঝা জমা।
দ্বীনের পথে থেকে যেনো
আমল বেধে রাখি,
সময় হলে উড়াল দিবে
রুহু নামের পাখি।
রাতের পরে দিনের দেখা
জন্ম তরে মরণ,
মাটির খাচাঁর করি মায়া
কে রাখিবে স্মরণ।

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি Ullas24.com প্রতি ❤️
ReplyDelete