www.ullas24.com

Breaking

26 May, 2021

"আল্লাহর দান ফুরায় না আর মানুষ দান কুলায় না"

 "আল্লাহর দান ফুরায় না আর মানুষ দান কুলায় না"

লেখকঃ নিশাত তাসনিম


কথাগুলো কি ভীষণ ভাবেই সত্যি! মাঝে মাঝেই উপলব্ধি করি!


ঈদের সময় যখন মাসুমা ছিলোনা তখন একটা আপা সাময়ীক ভাবে কাজ করেছিলেন আমার বাসায়।তো কাজের মাঝে হঠাত একদিন আমি দেখলাম উনার মাথায় এত্তো বিশাল একটা খোঁপা এবং পরবর্তীতে আমার উৎসাহে উনি উনার একরাশ কেশরাশি আমাকে দেখালেন আমি শুধু মুগ্ধ হয়ে দেখলাম!কথা প্রসংগে উনি বললেন "এত্তো চুল রাখাও জ্বালা গো ভাবী!প্রথমে জেট পাউডার দিয়ে ধুই তারপর মিনিপ্যাক শ্যাম্পু দেই!"

শুনেই আমার চক্ষু চড়গগাছ!


অথচ,এই চুলের জন্য আমরা কত নামীদামী ব্র‍্যান্ডের কতকিছুই না ব্যাবহার করি তবুও থাকেনা!


এইযে,গত পরশুতেও কি আগুন আগুন একটা গরম পড়েছিলো!এসি,ফ্যান,কুলার সবকিছু দিয়েও যেন কিছুই কাজ হচ্ছিলো না!অথচ আল্লাহ পাক এর হুকুমে রহমতের খানিকটা বৃষ্টি  আর অল্প অল্প বাতাসে একদম যেন ধুয়ে নিয়ে গেলো সব গরম! 

আলহামদুলিল্লাহ! 


আমাদের এই জীবনের প্রতিটি স্থানে আল্লাহ পাক এর দান,অনুগ্রহ,ভালোবাসা কে আমরা কখনও অস্বিকার করতে পারিনা!

অথচ সেই মহামান্য দয়ালু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক উনাকে কি আমরা সঠিকভাবে ভালোবাসতে পারি!

আমি জানি,আল্লাহর সৃষ্টি প্রতিটি প্রানী আল্লাহ কে ভালোবাসেন।কিন্তু আল্লাহ পাক কে ভালোবাসতে হলে উনার চাওয়ার মতো করেই উনাকে ভালোবাসতে হবে!



আমরা যখন বিভিন্ন পাবলিক গ্রুপে থাকি সদস্য হিসেবে তখন আমরা চেস্টা করি সেই গ্রুপের নিয়ম মেনে চলতে,গ্রপের এডমিন দের খুশি রাখতে অথচ যিনি আমাদের সৃষ্টি করেছেন সুন্দর আকার দিয়েছেন তার খুশির কথা আমরা কি পুরোপুরি খেয়াল রাখি!


মুখে ভালোবাসা বললেই কি ভালোবাসা হয়!স্বামী,সন্তান,স্ত্রী, বাবা,মা,আত্মিয়,বন্ধু সবার কাছেই নিজের ভালোবাসা প্রমান করতে হয়!

যাকে ভালোবাসতে হয় তার ভালোলাগা,মন্দ লাগা,পছন্দ, অপছন্দ সব সব সব জানতে হয় সেইমতন চলতে হয় তবেই তো সম্পর্কের স্বার্থকতা!


কাজেই আল্লাহ পাক কে ভালোবাসতে হলে উনি আমাদের কাছে কি চান,কেন উনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, উনি আমাদের কিভাবে দেখতে পছন্দ করেন,এই পৃথিবীতে আমাদের চলাফেরা কেমন হতে হবে! 

সবকিছুই জানতে হবে,বুঝতে হবে!সবকিছুই হতে হবে আল্লাহ পাক এর পছন্দসই!নিজের বানানো মনগড়া নিয়মে নয়,নিজের সুবিধাজনক ভাবে নয়!!

(আল্লাহ পাক আমাকে তৌফিক দিন একটু বোঝার)


বিঃদ্রঃ তালশাঁসে বা Ice Apple. আমার খুব খুব খুব পছন্দের!আল্লাহ পাকের কি নিয়ামত তাইনা একই তাল তার কত রুপ,কত ভিন্নতা স্বাদের!আলহামদুলিল্লাহ।

No comments:

Post a Comment

Pages