www.ullas24.com

Breaking

26 May, 2021

মজিদ মোর্তুজার "কিসের এতো ভয়”







 “কিসের এতো ভয়”/

—মজিদ মোর্তুজা।  


সু-মনা—!

কিসের এতো ভয় তোমার?

কেন আমার চোখে চোখ রাখতে—এতো লজ্জা!

এই জনসমুদ্রের মাঝেও তুমি আমার দৃষ্টিতে—

কেন এতো বিভ্রান্ত?

সু-মনা!এ দৃষ্টি কোনো হিংস্র-শ্বাপদের দৃষ্টি নয়….

এ দৃষ্টি ভালোবাসার আশির্বাদে সিক্ত দৃষ্টি।


তুমি বিশ্বাস করো সু-মনা—! 

বিনম্র,বিনয়ী এ দৃষ্টিতে কোনো পাপ নেই।

আছে শুধু ভালোবাসা।

—নিষ্পাপ,নিষ্কলঙ্ক পূত-পবিত্র ভালোবাসা।

সু-মনা,আমি তো তোমাকে বিবস্ত্র করতে চাইনি।

চাইনি—তোমার যৌবনের সাগরে স্নান করতে।

তবুও তোমার—এ দৃষ্টিতে কেন এতো ভয়?

—কেন এতো উৎকণ্ঠা!


তুমি বিশ্বাস করো সু-মনা—!

আমি তোমার যৌবনকে কলঙ্কিত করতে আসিনি।

আমার এ হাত,আমার এ পৌরুষি মন তোমাকে ধর্ষণ করতে আসেনি।

এসেছে—তোমাকে তাপসী পরমার আশির্বাদ দিতে।

তোমার যৌবনকে সিক্ত সিঁদুরে-অলঙ্কিত করতে—।

আমার এ হাত তোমার পতি-পরমেশ্বরের হাত—

এ পৌরুষি মন তোমার বসন্তের পূর্ণাঙ্গ সেবকি মন। 

তবুও—তুমি আমার দৃষ্টিতে কেন এতো বিহ্বলিত?   

সু-মনা,তুমি কি আমাকে ভালোবাসো না....?

কাব্যগ্রন্থ—অপেক্ষা।

তা.—০৭—০৫—২০ইং.

No comments:

Post a Comment

Pages