www.ullas24.com

Breaking

26 May, 2021

তোমার নামের "বর্ণমালা" -মজিদ মোর্তুজা।

 তোমার নামের বর্ণমালা-


লেখকঃ মজিদ মোর্তুজা। 



চাঁদনী…!

হয়তো একথা সত্য যে‚

আমি তোমাকে মূল্যায়ন করতে পারিনি।

তবে—অনেক বেশি ভালোবেসেছি।

পাগলের মতো ভালোবেসেছি।

কখনো অবজ্ঞা-অবহেলা করিনি।

ভুলে যাইনি শত বাঁধা-বিপত্তি এড়িয়েও—

তোমার কাছে ছুটে যেতে।


তুমি বিশ্বাস করো চাঁদনী.....!

আজো তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না।

তোমাকে ছাড়া কোনো স্বপ্ন দেখি না।

দু’চোখের পাতা আজো তোমার অপেক্ষায়—

তোমার ফিরে আসার প্রত্যাশায়।


চাঁদনী….!

তোমাকে কতটা ভালোবাসি তা বুঝাতে পারবো না।

তবে—বুকটা ছিঁড়ে দিলে হয়তো দেখতে পারবে,

সেখানে তোমার নামের সহস্র বর্ণমালা—

সহস্র কবিতার অণুকথা।

চাঁদনী!তুমি ফিরে এসে এ বুকের গহীনে বাঁধো বাসা।

কাব্য—চাঁদনীর প্রেম।

তা.১৬/০৫/২১ইং.

No comments:

Post a Comment

Pages