www.ullas24.com

Breaking

28 May, 2021

"উজ্জীবিত হৃদয়ে দেশপ্রেম " -হালিমা বেগম

উজ্জীবিত হৃদয়ে দেশপ্রেম 

-হালিমা বেগম 




দেশপ্রেম হৃদয়ে দেশের 

মানুষ আপন, 

সাহিত্য সাধনায় বিশ্বপ্রেমের

মহৎ জাগরণ। 


চমৎকার ফুটে ওঠে 

মনে বিশ্বাস, 

চিন্তায় ভাবনায় সদয় 

হৃদয়ে আভাস। 


মেধা স্মৃতি স্বদেশের 

তরে নিবেদন, 

দেশের মর্যাদায় মানসিক 

শক্তিতে বলীয়ান। 


ত্যাগ তিতিক্ষার মহৎ

বৈভবে উদ্ভাসিত, 

সুন্দর সফল জীবন

উল্লাসে মুখরিত। 


আত্মত্যাগ দেশ জাতির 

সর্বোচ্চ কল্যাণে,

মমতা জাগ্রত মনের 

মানুষের জীবনে। 


দেশপ্রেম উজ্জীবিত হৃদয়ে 

পরম প্রার্থনায়,

দেশপ্রেমিকের কাজ দেশের 

মঙ্গল কামনায়।

No comments:

Post a Comment

Pages