www.ullas24.com

Breaking

28 May, 2021

"মানষিক ভয়" হালিমা বেগম

মানষিক ভয় 

হালিমা বেগম



     

অদ্ভুত ভঙ্গিতে হাত পা নাড়ে, 

ভয়ে চোখের জল ঝরে। 


লাজুক ভীতু হৃদয় গুটিয়ে, 

দুর্বলতা ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে।


উদ্বেগ, দুশ্চিন্তা,আতঙ্কে জড়িত, 

জীবন হয়ে ওঠে ক্লান্ত। 


ভয়ে আতঙ্কে হতাশায় অস্হিরতা,

মনে ক্রোধ হিংসা হীনমন্যতা। 


বলার ঢঙ,আচার  আচরণ, 

গর্বে করে কাল্পনিক অর্জন। 


জীবনে সর্দাই আড়ষ্টভাব লক্ষ্যণীয়, 

শঠতা, প্রবঞ্চনার আশ্রয় অপরিকল্পনীয়। 


ভয় সমাচলার, ভয় মানষিক, 

কর্মহীন জীবনে  আলস্য শারীরিক । 


জীবন দুর্বিসহ,ভারবহ ক্লান্তিকর,

মানুষও সমাজই তার অস্বস্তিকর।


আশংকার চিন্তা বারে বারে,

মনের গভীরে উঁকি মারে।

    

বিরোধিতায় উদযোগে সরে যায়, 

বিনা আপত্তিতে মেনে  নেয় পরাজয়।   


উত্তম তীব্র আকাঙ্ক্ষা আকর্ষণীয়,

আস্থা, নিশ্চয়তার সৃষ্টি প্রশংসনীয়।

No comments:

Post a Comment

Pages