www.ullas24.com

Breaking

01 June, 2021

"মা" মহম্মদ সফিকুল ইসলাম

"মা"

মহম্মদ সফিকুল  ইসলাম 



মাগো আমার সরল'মতি

মন ভুলানো রূপবতী

আঁখি দুটি  টানা টানা 

নামটি ছিলো বেগম সানা

তাঁকে ছাড়া নেই তো গতি।


গুণ ছিলো তাঁর লক্ষী'মতি

সামলে নিতেন সকল ক্ষতি

বাড়ির লোকের সবই জানা।


পেয়েছিলেন  সোহাগ পতি

গ্রাম‍্য নারী সভ‍্য সতী

তাকে ছাড়া খাইনি খানা

বানাতেন  রোজ বেলের পানা।

একদিন হঠাৎ পড়লো যতি।

No comments:

Post a Comment

Pages