www.ullas24.com

Breaking

31 May, 2021

উড়ো চিঠি


উড়ো চিঠি 

                     তৃষা মনি



ও চাঁদ রাতের আকাশের বিশ্বস্ত ও প্রিয় সাথি, আমি ও আমার প্রেম ততটাই বিশ্বস্ত। 

আমার প্রেম যে এখন সুদূর আকাশে আমার থেকে অনেক দুরে। 


ও চাঁদ তার প্রতি এ বার্তা আমার, তুমি তার কাছে পৌঁছে দিও। 


ও চাঁদ তোমার নরম আলোয় বেধে দিলাম বার্তা আমার, তাকে বলো তার ভালোবাসা তার প্রতীক্ষায়। 

তাকে বলো এ অনলে আমি আর পুরতে পারছিনা, 


আমি তাকে দেখতে পাচ্ছিনা কিন্তু জানি তুমি তার সঙ্গী হয়ে আছো। 

ও চাঁদ দয়া করে আমার এ বার্তা তার কাছে পৌঁছে দিও। 

আমি তাকে দেখার জন্যে মরে যাচ্ছি। 


তোমাকে দেখার নেশায় এখন আমি তৃষ্ণার্ত কাকের মতো ছটফট করি। 

এখনো কি তুমি আমার মন পোড়াবে? 


তোমাকে পাওয়ার আশায় এখন আমি পদ্মার জ্বলের মতো ভেসে যায় অথৈজ্বলে। 

এখন কি তুমি আমায় নেবে? 

নাকি অভিমান করে ঐ দুর আকাশেই রয়ে যাবে? 


তোমাকে ছোঁয়ার নেশায় এখন আমি বহুকাল জ্বলে থাকা সূর্যের বুকে হাত ডোবাই, ক্ষয়ে যাওয়া মনের মাঝে যন্ত্রণা লুকাই। 


তোমার সাথে কাটানো সেই লক্ষ কোটি বিকেল-সন্ধ্যার মুহূর্ত গুলো এখন আর আমাকে সারা দেয়না। 

এখন তো শুধু তোমাকে অনুভবে পাই চাঁদের বিষন্ন আলোতে। 


আজ একলা এই বারান্দায় 

সন্ধ্যার ঝিঁঝিঁপোকার ভিড়ে

পাখিদের মতই নীরে ফিরে

তোমার ছেড়ে যাওয়া পরিত্যক্ত একা আমি-------



                    ---  

              

No comments:

Post a Comment

Pages