www.ullas24.com

Breaking

11 June, 2021

অসন্তোষ _____ইব্রাহীম খলিল

 অসন্তোষ 

ইব্রাহীম খলিল



তোমায় নিয়ে হাজারো স্বপ্নের বলিদানে

একাকীত্ব বরণ করেছি যখন,

আশাগুলো নিরাশায় রূপ পেয়ে

যন্ত্রণায় মিশেছে তখন।

আশ্চর্য, 

হৃদয়টা ডুবে আছে অতীত ভাবনায়

দিগ্বিদিক তোমায় খুঁজে ক্লান্ত!

চাওয়া-পাওয়ার হিসাব কষে-

অঙ্কের গড়মিল।

তাই, বাস্তবতার চাদরে হৃদয় মুড়িয়ে 

আলোকিত পৃথিবীটা হয়েছে আঁধার।

আমি ডুবেছি নীরবতায়!

পরিশ্রান্ত হৃদয়ে অব্যক্ত চিৎকার।

আমার কী দোষ বলো?

সময়ের কাটা থমকে গেছে তাই

নিশ্চিত-অনিশ্চয়তার মাঝে-

গড়েছে ব্যবধান।

দেখি-

বিবেকের দ্বারপ্রান্তে চেতনার পরিবর্তন

জখম করেছে হৃদয়।

এখানে সূর্যের কিরণ শান্ত ভীষণ

চাঁদের পূর্ণিমা বিষাদিত!

পেলে আসা অতীত স্মৃতির এ্যালবামে

যন্ত্রণার অনলে বর্তমান পোড়ে

অনিশ্চিত ভবিষ্যৎ। 

আমি কূলহারা নাবিক জীবনতরী নিয়ে

সমুদ্রের মাঝপথে দিশেহারা প্রায়।

No comments:

Post a Comment

Pages