মিছে অভিনয়
মোঃ হাফিজুর রহমান
ভালোবাসা বলে কিছু
পৃথিবীতে নাই,
স্বার্থেরই যে বিনিময়ে
ভালোবাসা চাই।
আসলেই তো ভালোবাসা
মিছে অভি-নয়,
মনের মাঝে চাওয়া থেকে
ভালোবাসা হয়।
করোনায় যে খুলে গেছে
হৃদয়ের'ই চোখ,
জেনে গেলাম বুঝে গেলাম
কে বা আপন লোক।
সুখী হলে পাশে পাবে
কতো শতো জন,
চারিপাশে ফাঁকা রবে
বিপদেরও ক্ষণ।
করোনাতে মারা যাওয়া
কতো শতো লাশ,
স্বজনেরা ফেলে দিয়ে
নেই তো মুক্তো শ্বাস।
ছেলে তো নেই ভাই ও তো নেই
জানাজাতে তাই,
বেওয়ারিশ লাশ হয়ে কভু
কবরেতে যাই।
তারিখঃ ১১/০৬/২০২১
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+১

No comments:
Post a Comment