হৃদয়ে ভর করে
জীবন ফেরদৌস ওয়াহিদ
দুঃখ্যরা কুল হীন সাগড় জ্বলে ভেসে
গাছের ডালে বাসা বেঁধে
গভীর রাতে বালুচরে বসে কাঁদে
রাতের আকাশ চলে যেতে ডাকে
মৃত্তিকা আঁকরে ধরে রাখে।
এরা শুধুই নিরবতা খুজে
ভীষণ যন্ত্রনায় ছটফটায়
আর নিজেকে ধংস করায় প্রতিযোগিতায়
জন্মান্ধের মত উই পোকা হয়ে
আগুনে ঝাঁপ দেয়।
এরা মরেনা মারে
আর মহান করে
তীব্র গতিতে শিরা উপশিরায় ছড়ায়,
একাকিত্বের ভিতর আরও একা হয়ে
একদিন সব নির্জীব করে পালিয়ে যায়।
(কুল=সংসার)

No comments:
Post a Comment