মন্দির ভাঙা মন
—মজিদ মোর্তুজা।
চাঁদনি—!
কতটা ভালোবাসি তোমায়—‚তুমি তা বুঝবে না।
হয়তো এ হৃদয় ছিঁড়ে দিলেও তোমার অনুভূতি জাগবে না।
ভয়-ডর ভেঙে রাতের আঁধারে গিয়েছি ছুটে—
তোমাকে বুকে জড়িয়ে নিতে।
তবুও তোমার কৃপা হয়নি কভু আমাকে বুকে টেনে নিতে।
আমার নির্বোধ্য মন তোমাকে উষ্ণতা দেয়নি বলে‚
আমাকে করেছ—বদনামি।
ভীতু-সন্ত্রস্ত নামের উপাখ্যান দিয়েছ—ললাটে আঁকি।
চাঁদনি—!
ভালোবাসার স্পর্শে যদি কলঙ্কিত হও‚পূতচ্যুত হও—
তবে বৃথা তোমার—ভালোবাসা।
হররোজ কারো চরণ ভজনে যদি অপ্রসন্ন হও‚
তবে—বৃথা তোমার কামাক্ষ্মী রূপ ধারণ করা।
সর্ব সয়ে যে তোমার চরণ পূজা করে—তাকে সন্দেহ করো না।
কারণ,সে তোমার চরণ ভজনেই অধ্যাভ্যস্থ।
তুমি বিশ্বাস করো চাঁদনি—!
মিছে অভিনয় করে আমাকে সান্ত্বনা দিতে পারবে—‚
কিন্তু হৃদয়ের ক্ষত মুছতে পারবে না।
হয়তো অশ্রুজলে তৈরী হওয়া সাগর শুকাতে পারবে।
কিন্তু বুক ভাঙা ব্যথা কতটা যন্ত্রণাময়–তা বুঝবে না।
কারণ‚মন্দির ভাঙা মন কখনো দেবতা চিনে না।
কাব্য—চাঁদনির প্রেম।তা.১৩/০৬/২১ইং.

No comments:
Post a Comment