আকাশের নক্ষত্রেরা সাক্ষী
কেবল তোমাকেই ভালোবাসি,
হ্যা ভালোবাসি।
আমার চিলেকোঠার জানালায়,
তোমার নামে যতো বৃষ্টি ঝড়ে
তারা সাক্ষী,
কেবল তোমাকেই ভালোবাসি।
তোমার দেওয়া অবহেলার আঁকাশে
মেঘ জমাতে জমাতে একদিন
আমিও বৃষ্টি হয়েই ঝড়ে যাবো।
হ্যা মরবো,
তোমাকে ভালোবেসেই।
প্রতিনিয়ত বুকের ভেতরে,
চিৎকার করতে করতেই
একদিন মরে যাবো,,
তবুও তোমাকেই ভালোবাসবো।।
No comments:
Post a Comment