www.ullas24.com

Breaking

18 June, 2021

প্রতিশোধ- সানজিদা শাহীনুর

 প্রতিশোধ

এটি এমন একটি শব্দ যা একজন মানুষকে ধ্বংস করে দিতে সক্ষম। যার প্রতি প্রতিশোধ নিতে চায় তার কোন ক্ষতি হোক বা না হোক, যে প্রতিশোধ নিতে চায় বা যার মধ্যে এই বিচ্ছিরি গুন থাকে তবে তার বিভিন্ন দিক থেকে ক্ষতি হতে থাকবে।

এই যেমন- প্রতিশোধ নেওয়ার প্রবণতা মানুষকে রাগান্বিত করে, চিন্তা শক্তি হ্রাস করে দেয়, আচরণগত দিক খারাপ হতে শিরু করে, মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, অন্যায় কাজ সহজ করে দেয় ইত্যাদি। আর সবচেয়ে বড় যে সমস্যা হয় সেটা হলো আল্লাহর ইবাদতে মনোযোগ নষ্ট করে।


মনে করুন আপনি কোন ব্যক্তির প্রতি প্রতিশোধ নিতে চান কোন এক কারণে। এই প্রতিশোধ নিতে গিয়ে আপনি তার সাথে এবং তার পরিচিত আসেপাশের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করবেন, তাকে কষ্ট দেওয়ার জন্য অন্যায় কাজও করতে পারেন, আর সব চেয়ে বড় যে ক্ষতিটা হবে সেটা হলো, আপনার প্রতিশোধ নিতে গিয়ে অন্য ব্যক্তিকে কষ্ট দেওয়ার যে নিয়্যাত বা মনোভাব সেটার জন্য আপনার আমলনামায় গুনাহ লিখা হতে পারে। শয়তানের ওয়াসওয়াসা আপনাকে অন্যায় কাজ করতে বাধ্য করবে। আর প্রতিশোধ না নিতে পারলে শেষে যা হয় তা হলো, অতিরিক্ত চিন্তা করাই শরীর অসুস্থ হয়ে পড়বে এবং মানসিক ভাবেও অসুস্থ হয়ে যাবে।
আদৌ কি নিজের এতো ক্ষতি করার কোন প্রয়োজন আছে? নাহ, কোন প্রয়োজন নেই। প্রতিশোধ শব্দটির বিপরীত শব্দ দিয়ে জীবন খুব সুন্দর ভাবে গড়া সম্ভব। প্রতিশোধ শব্দের বিপরীত শব্দ কী জানেন? ক্ষমা, হ্যা ক্ষমা। আপনি প্রতিশোধ না নিয়ে যদি অপর ব্যক্তিকে ক্ষমা করে দেন তবে এতে আপনি শারীরিক ও মানসিক চাপ থেকে মুক্তি পাচ্ছেন, সম্পর্ক নষ্ট করার মত গুনাহ থেকে মুক্তি পাচ্ছেন, আল্লাহর ইবাদতও মনোযোগ সহকারে করতে পারছেন ইত্যাদি।
প্রতিশোধ এর পরিবর্তে ক্ষমা করা শিখুন এবং একটি সুন্দর জীবন অতিবাহিত করুন।
<>সানজিদা শাহীনুর<>

No comments:

Post a Comment

Pages