www.ullas24.com

Breaking

10 June, 2021

সদা সত্য বল ____ মোঃ হাফিজুর রহমান

 সদা সত্য বল 

মোঃ হাফিজুর রহমান 



মুসলিম তুমি করবে সদা 

প্রভুর হুকুম পালন ,

দ্বীন ইসলামকে করো তুমি 

মনের মাঝে লালন।


মহান প্রভুর বিধান মতে 

জীবনটাকে গড়ো,

ঈমান-আমল ঠিক রাখিতে 

নফসের সাথে লড়ো।


থাকতে বেঁচে প্রভুর হুকুম 

দিও নাকো ছেড়ে,

হঠাৎ এসে আজরাইলে 

প্রাণটা নেবে কেড়ে।


আমলনামায় যোগ হবে না 

ভালো মন্দ কিছু,

আঁধার ঘরে যাইতে হবে 

নেবে না কেউ পিছু।


আখিরাতে বাঁচতে হলে 

ন্যায়ের পথে চলো,

কবর ঘরে থাকতে ভালো 

সদা সত্য বলো।



তারিখঃ ১০/০৬/২০২১ 

স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২

No comments:

Post a Comment

Pages