অনুপ্রাণিত
___হালিমা বেগম
মানব জীবন চঞ্চল গতিময়,
অনেক জায়গায় ভ্রমনে বেড়ায়।
সভ্য জাতির পথ সাম্য,
ধরণী ছিল দুর্গম দুরধিগম্য।
পথ পথিকের স্রষ্টা নয়,
মানব দুঃখকে ভয় পায়।
নতুন পথ পন্থার তরে,
কষ্টের পথ পরিহার করে।
সাধনায় পথ সৃষ্টি হয়,
জীবনে স্বস্তি ফিরে পায়।
পথের দুরন্ত পথিক জানে,
নতুন জীবনে পথ অনুসরণে।
নতুন পথে এগিয়ে যায়,
পথের সন্ধ্যান করতে হয়।
মানবকে পথিক হতে বলেনি,
পথ পথিকের সৃষ্টি করেনি।
জীবন রক্ষা বিকাশের প্রয়োজন,
ধরনীর সব প্রান্তে বিচরণ।
আজকের বিশ্ব মানবের পদানত,
নতুন পথ সৃষ্টিতে অনুপ্রাণিত।

No comments:
Post a Comment