মানুষের ভিতর প্রাণীর বসবাস
_______জীবন ফেরদৌস ওয়াহিদ
একটি অচেনা পরমাণুর গভীরে সুক্ষ থেকে সুক্ষ
জড় কখন কেন কি করে একত্রিত হল অলক্ষ্য
তারপর কতক সংমিশ্রণ প্রক্রিয়ায় শত সহস্রাব্দ
অঘটনে ঘটেছিল কার উপকরনে এই বস্তু চক্র।
জিন কোষ বিভাজন ক্রিয়ায় হঠাৎ প্রাণের উদ্ভব
প্রাণ থেকে প্রাণ বংশ বিস্তার স্নায়ুর তন্ত্রের প্রভাব
বিক্ষিপ্ত বিস্ফোরণে গ্রহ নক্ষত্র বিভাজ্য আফতাব
সেই থেকেই বন্টন হয়ে ছড়িয়ে আছে স্ব-ভাব।
আবেগ জৈব জৈবিকতা পার হয়ে মানুষ জাত
বড়ই অদ্ভুত মোরা আছি সবার স্বভাবের সংশ্রিত
কর্ম কান্ডের ভান্ডার সাজিয়ে প্রদর্শিত অবিরত
প্রকাশ্যে গোপনে অজান্তে অচেনা প্রান্তে অভিজ্ঞ।
কেউ কেউ ইঁদুরের মত এখনো একটু বেশি কাটি
কেহ বানরের মত কলা খাই একটু বেশি ঝুলছি
কেহ সিংহের মত গর্জাই, কেহ গাধার মত খাটি
কেহ ভুতুম প্যাঁচা,কুকুরের মত প্রভুভক্ত হই খাঁটি।
অপেক্ষার বিভ্রান্তি কাটাতে অতীত সমীকরণে
আজ অবাক হয়ে স্বভাব মিলাই প্রাণীদের সাথে
এভাবেই কেটে যায় সময় অসময় জীবনের হাটে
দুঃখ্য সুখের হিসাব মিলাই হাসি মুখে প্রেম ঘেটে।

No comments:
Post a Comment