www.ullas24.com

Breaking

13 June, 2021

ভালোবাসা ___ মো: হাফিজুর রহমান

 ভালোবাসা 

মো: হাফিজুর রহমান 



ভালোবাসা সবার আশা 

সত্য কথা তাই না ?

ভালোবাসা মনের আশা 

সবাই কভু পায় না ।


ভালোবাসা সবার কাছে 

সমান কভু হয় না,

ভালোবাসা ছাড়া কভু 

আপন কেহ রয় না।


ভালোবাসা টাকা দিয়ে 

বেচা কেনা যায় না, 

ভালোবাসা স্বপ্ন আশা

বেশি কিছু চায় না । 


ভালোবাসার শিকল বেঁধে 

এক সারিতে আয় না,

আসুন সবাই স্বার্থ ছাড়া 

ভালোবেসে যায় না।



তারিখঃ ১২/০৬/২০২১

স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২

No comments:

Post a Comment

Pages