www.ullas24.com

Breaking

13 June, 2021

স্বাধীনতা এলো ______মোঃ হাফিজুর রহমান

 স্বাধীনতা এলো 

মোঃ হাফিজুর রহমান 



ছাব্বিশে মার্চ কালো রাতে 

দেশটা নিলো ঘিরে,

অস্ত্র হাতে শত্রুসেনা 

বাঙ্গালীদের নীড়ে।


মারলো কতো নারী পুরুষ 

পাক বাহিনী এসে,

ছেলের শোকে  মায়ের চোখে 

ঘুম হারালো শেষে।


প্রাণের মায়া দূরে ঠেলে 

রুখতে মায়ের বুলি,

বাংলা মায়ের দামাল ছেলে 

বুক পেতে নেই গুলি।


জয়ের আশায় বিজয় বেশে 

দেশ স্বাধীনের টানে,

জীবন দিয়ে করতে স্বাধীন 

দুর্গে আঘাত হানে।


দীর্ঘ নয় মাস যুদ্ধ করে 

পাক বাহিনী গেলো,

লক্ষ প্রাণের বিনিময়ে 

স্বাধীনতা এলো।



তারিখঃ  ১৬/১২/২০২০

স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২

No comments:

Post a Comment

Pages