যাদুর কলম
ছাদির হুসাইন ছাদি
আমার কাছে কলম আছে
যুদ্ধ করার মতো
প্রতিবাদে জাগবো আমি
আসুক বাঁধা যতো।
আমার কাছে ছন্দ আছে
ছড়া গড়ার মতো,
ছন্দে ছন্দে গড়বো আমি
নীতির ছড়া শত।
আমার কাছে শব্দ আছে
সৃষ্টি করার মতো,
সঠিক ন্যায়ের শব্দ দিয়ে
মুছে ফেলবো ক্ষত।
আমার কাছে সত্য আছে
তথ্যে বাঁচার মতো
সত্য নিয়ে বাঁচবো আমি
লড়বো নীতিগত

No comments:
Post a Comment