فَمَآ أُوتِيتُم مِّن شَىْءٍ فَمَتَٰعُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَمَا عِندَ ٱللَّهِ خَيْرٌ وَأَبْقَىٰ لِلَّذِينَ ءَامَنُوا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
আর তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা দুনিয়ার জীবনের ভোগ্য সামগ্রী মাত্র। আর আল্লাহর নিকট যা আছে তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্য যারা ঈমান আনে এবং তাদের রবের উপর তাওয়াক্কুল করে। [আশ্-শূরা-36]
مَن كَانَ يُرِيدُ حَرْثَ ٱلْءَاخِرَةِ نَزِدْ لَهُۥ فِى حَرْثِهِۦ وَمَن كَانَ يُرِيدُ حَرْثَ ٱلدُّنْيَا نُؤْتِهِۦ مِنْهَا وَمَا لَهُۥ فِى ٱلْءَاخِرَةِ مِن نَّصِيبٍ
যে আখিরাতের ফসল কামনা করে, আমি তার জন্য তার ফসলে প্রবৃদ্ধি দান করি, আর যে দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে তা থেকে কিছু দেই এবং আখিরাতে তার জন্য কোন অংশই থাকবে না। [আশ্-শূরা-20]
বর্তমানে যে হারে নতুন নতুন বই বের হচ্ছে ঠিক একই হারে বই পড়ুয়াদের সংখ্যাও দিনদিন বেড়ে যাচ্ছে। যে বই পড়ুক না কেন তবুও পড়ে। আলহামদুলিল্লাহ।
অনেক আপু/ভাইয়া সফলতা বিষয়ক বইয়ের সন্ধান করেন। অনেকে সফলতার স্বার্থক গল্প শুনতে চান। অনেকে সফলতা অর্জনের পদ্ধতি বলেন, কেউ আবার সেগুলো ফলো করেন। আলহামদুলিল্লাহ।
বর্তমানে অধিকাংশ ব্যক্তি জাগতিক সফলতার পিছনে ছুটে বেড়ায়। সবাই চায় একটা অবস্থানে দাঁড়াতে, যে অবস্থান থেকে পিছনে তাকানোর প্রয়োজন পড়বে না। সফলতার পিছনে ছুটতে গিয়ে অনেক সময় হোছট খেয়ে পড়ে যায়, আবার উঠে দাড়ায়। আবারো পড়ে যায়, আবরো উঠে দাড়ায়। এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে। আবার অনেক সময় সফলতার পিছনে ছুটতে গিয়ে সম্পর্কগুলো ধোয়াটে হয়ে যায়। তবুও সফলতার পেছনেই আমরা পড়ে থাকি। আমরা আসলে কোন সফলতা পেতে ছুটে বেড়াই, আমরা কি তা ঠিক ভাবে জানি?
জাগতিক সফলতার পেছনে ছুটে বেড়ায়। হুম, জাগতিক সফলতা, যে সফলতা মরীচিকা ছাড়া কিছুই না। মরীচিকা বলার কারণ সফলতা অর্জন করতে করতে ৩০ বছর, আর তারপর যখন সফলতা পেয়ে যায় তখন আর সেটা ভালো লাগে না, তখন ইচ্ছে করে যান্ত্রিক জীবন থেকে বের হয়ে প্রাকৃতিক জীবনে ফিরে যেতে। খোলা আকাশের নিচে কোন প্রাকৃতিক পরিবেশে বুক ভরে শ্বাস নিতে। এই সফলতার পেছনেই তো ৩০টা বছর ব্যয় করছেন।
আপনাদের কাছে সফলতা মানে হলো, যান্ত্রিক বা ক্ষণস্থায়ী জীবনের জন্য পরিশ্রম করা। যে জীবন মরীচিকা, যে জীবনে সুখ আছে কিন্তু শান্তি নাই, যে জীবনে আদৌ সফলতা বলতে কিছুই নেই। কারণ প্রকৃত সফলতা তো জান্নাত প্রাপ্তি।
দুনিয়ার সফলতা প্রকৃত সফলতা নয়, মৃত্যু এসে আপনার সফলতা শেষ করে দিবে। কিন্তু প্রকৃত সফলতা অর্থাৎ জান্নাত পাওয়ার জন্য যদি পরিশ্রম করেন তাহলে কখনই আপনার সফলতা শেষ হবে না। যান্ত্রিক সফলতার জন্য পরিশ্রম করতে গিয়ে আসল সফলতা থেকে আর কতদিন দূরে থাকবেন? এখনো কি আসল আর নকল সফলতার পার্থক্য করতে পারেন নাই?
#যে সফলতা মৃত্যু এসে শেষ করে দিবে নিমেষেই সেই সফলতার পিছে না ছুটে, সেই সফলতার পিছনে ছুটেন, যে সফলতা শেষ করার সাধ্য মৃত্যু নামক কোন কিছুর নেই।
সফলতা বিষয়ক বেষ্ট বই লিষ্টঃ
১. কুরআন
২. কুরআন
৩. কুরআন
৪. হাদিস
৫. আসহাবে রাসূলের জীবনকথা ১-৬খন্ড
৬. তাবেয়দের জীবন
এই বই গুলো পড়লে আর কোন সফলতা বইয়ের খোঁজ করার প্রয়োজন পড়বে না। ইনশা আল্লাহ।
প্রথমের আয়াত ২টা পড়ে অনেকে চিন্তা ভাবনা করতে শুরু করেছে। আবার অনেকে শুধু রিডিং পড়েছেন। যারা চিন্তা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা শুধু রিডিং পড়েছেন তাদের কে অনুরোধ করবো একবার আয়াতটা নিয়ে চিন্তা করার।
আমার কথা চিন্তা করতে বলব না, শুধু এতটুকু বলব যে, আমার কথাটা একবার আপনার বিবেক কে প্রশ্ন করেন। তাহলেই আমি স্বার্থক। আমি জাগতিক সফলতা তে বিশ্বাস করি না তাই জাগতিক সফলতা নিয়ে চিন্তাও করি না আর বলাও পছন্দ করি না। কারণ আমার বিশ্বাস, জান্নাতের চেয়ে কোন সফলতাই সফলতা নয়। জান্নাতের সফলতা ছাড়া বাকি সব সফলতা মরীচিকা/ক্ষণস্থায়ী।
আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। সকলকে সহিহ বুঝার তাওফিক দান করুন। ♥♥
||বই পড়া ২||
সানজিদা শাহীনুর

No comments:
Post a Comment