www.ullas24.com

Breaking

01 June, 2021

আজো প্রণয় কুমারি—মজিদ মোর্তুজা।

 আজো প্রণয় কুমারি—

মজিদ মোর্তুজা



চাঁদনি—!

কেন মিথ্যা আশ্বাস দিয়ে এ বুকে বেঁধেছিলে ঘর!

কেন বীভৎসতা লুকিয়ে রেখে-

আমার হৃদয়ে তুলেছো আজ—বেদনার ঝড়?

কি ভুল ছিলো আমার পূজা-অর্চনায়?

কি ভুল ছিলো আমার প্রেমের নির্মলতায়!

কেন—মিছে অভিনয়ে আমাকে করেছো লাশ?


চাঁদনি—!

তোমার বিষন্নতা আমাকে করেছে ঘায়েল। 

তোমার দেওয়া সহস্র যন্ত্রণা— 

আমার হৃদয় শিহরণে হয়েছে পায়েল।

তবুও তোমার প্রণয় বিস্মৃতির প্রমাদ প্রায়শ্চিত্ত‚

আমার নিরঞ্জন নির্জনতাকে করেছে— 

তোমার প্রতিকৃতির কাছে একাসক্ত সিদ্ধ-পূজারী।


তুমি বিশ্বাস করো চাঁদনি—!

আমার হৃদয় মন্দিরে আজো তোমাকে পূজি—

লক্ষ্মী-সরস্বতী আর আলোর দিশারী বলে।

কাল-অকাল ভুলে পূজার আসরে বসি তোমার স্পর্শের ছলে।

আজো এ হৃদয় তোমার ভজনে–কৃতার্থ হয় সর্বক্ষণ।

তোমার প্রসন্নতার অপেক্ষায় উপেক্ষিত করি—

জগত দিশারির সর্ব প্রবর্তন।

তুমি আমার রক্ত প্রবাহমান এ হৃদয় মন্দিরে—

বীভৎসতার অন্তরালে—আজো প্রণয় কুমারি।

কাব্য—চাঁদনির প্রেম।তাঁ০১/০৬/২১ইং.

No comments:

Post a Comment

Pages