www.ullas24.com

Breaking

01 June, 2021

"আবার যেন জাগে" মোঃ হাফিজুর রহমান

 আবার যেন জাগে

মোঃ হাফিজুর রহমান




সমাজটাকে বদলে দিতে 

বিপ্লবীরা আয়,

অস্ত্র রেখে কলম ধরো 

ডাকে বাংলা মায়।


যুগ জামানা পাল্টে গেছে

পাল্টে গেছে মন,

কলম দিয়ে আনতে হবে 

জাতির জাগ'রণ।


নব সামাজ গড়তে হবে 

হাঁক দিয়েছে কবি,

ঘুণে ধরার সামাজটাকে

বদলে দিতে সবি।


অতীত থেকে শিক্ষা নিয়ে

করতে হবে কাজ,

অপরাধের জবাব হবে 

কলম দিয়ে আজ।


তাইতো সবে কলম দিয়ে 

লড়াই করি আগে,

বিপ্লবী যে বীর সেনারা 

আবার যেন জাগে।

_________________________________

তারিখঃ  ৩১/০৫/২০২১

মাত্রাবৃত্ত ছন্দঃ ৫+৫+৫+২

No comments:

Post a Comment

Pages