বিভ্রান্ত বোধ
জীবন ফেরদৌস ওয়াহিদ
ঘন সবুজ কচি ধানের বীজতলা
খাচ্ছে ক্ষুধার্ত ছাগলের বাচ্চারা
কৃষক কৃষানী বাধিয়েছ মস্ত ঝগড়া
ঘুমন্ত ইন্দ্রিয়রা তাই উঠেছে জেগে
বাতাস পালিয়েছে দির্ঘশ্বাস নিয়ে
নীল পাহাড়ের চূড়ায় মেঘের দেশে
কল্পনার সিঁড়ি বেয়ে সপ্ত আকাশে
মস্তকের ভিতরে বিচারের সালিসে
হরিণ বাঁচাও বাঁচাও বলে কাঁদে
সিংহ শিকার ধরে পড়েছে ফাঁদে
বিচারক বিচারের কৃতিত্ব উল্লাসে
আফিমের নেশায় মানুষ ঝিমাচ্ছে !
তাই মুক্তমনারা পিঞ্জিরায় লাফাচ্ছে !

No comments:
Post a Comment