সাফল্যের স্বপ্নচূড়ায়
_____হাালিমা বেগম
প্রীতিময় শান্তি স্বস্তির অন্তরে,
সমাজ সংসারে বন্ধন গড়ে।
প্রেম-প্রীতি, ভালোবাসার পূর্বাভাসে
আপন ভাবে প্রেমের পরশে।
অফুরন্ত বিত্ত শান্তির শীতল,
হৃদয়ের দৃঢ় প্রতিজ্ঞায় অবিচল।
জীবন সাফল্যে প্রীতিপূর্ণ হৃদয়,
কর্মের সাফল্যে প্রয়োজন দৃঢ়প্রত্যয়।
পূণ্যময় ভূবনে প্রীতিময় আশ্বাসে,
জীবন বাঁচার সার্থক পূর্ণগ্রাসে।
সাধনার পূর্বাভাসে সাফল্যের স্বপ্নচূড়ায,
গভীর প্রীতিপূর্ণ নির্মল হৃদয়।

No comments:
Post a Comment