www.ullas24.com

Breaking

12 June, 2021

হিল্লা বিয়ে

 হিল্লা বিয়ে
মোঃ হাফিজুর রহমান

করছো কেন ছলচাতুরি ধর্ম নিয়ে বাড়াবাড়ি তালাক নিয়ে ভাই, হিল্লা নামের বিয়ে নিয়ে সহিহ্ নিয়ম ছেড়ে দিয়ে পাপের পথে তাই। কেমন করে ছাড়তে পারে ফেরাতে হয় যদি তারে একি ভালো কাজ ? সুযোগ খুঁজো হিল্লা বিয়ে বুড়ো দেখে বিয়ে দিয়ে নাই কি তোমার লাজ। নোংরামি আর পাওনা খুঁজে যখন যাবে চোখটি বুঁজে, ধরবে মহান রব, কি জব দেবে কবর ঘরে তুমি যখন যাবে মরে আমল নষ্ট সব। তারিখঃ ১২/০৬/২০২১ স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+৪+৪+১

No comments:

Post a Comment

Pages