সমাজ সংসারে
কলমে- হালিমা বেগম
মানব জীবনে সুখের আছে প্রয়োজন,
এজন্যই পরিশ্রম করে রাত দিন।
পরিশ্রমে তৈরী হয় ধনের পাহাড়,
মানুষের উচ্চাশার জন্ম দেয় হতাশার।
সুখী মনে অতৃপ্তিতে দীর্ঘশ্বাস ফেলে,
শূন্যতা মিলে আকাশে হাত বাড়ালে।
গগনচুম্বী সুখ থুবড়ে পড়তে পারে,
অন্যের সুখটাই চোখে ধরা পড়ে।
মানুষের হৃদয়ে জন্ম নেয় অশান্তি,
অপ্রাপ্তি, অতৃপ্তি জন্ম দেয় চৌর্যবৃত্তি।
বাস্তবতার চরম আঘাতে নানা অপকর্মের,
ধনী-নির্ধন আজ অতৃপ্তির শিকার।
শোক-তাপের আক্ষেপিক ব্যাপারে,
সুখের বড়ো অভাব সমাজ সংসারে।
বিলাসের প্রতিযোগিতা ফেলছে বিশ্বাস হারিয়ে,
ওপারের সুখটাই ধরা দেয় হৃদয়ে।
বিশ্বায়নের যুগে সুখ খুঁজে বেড়ায়,
ধন না পাওয়ার চরম বেদনায়।
শান-শওকতে কাটে না চিরদিন,
পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব চিরন্তন।
সীমাহীন অতৃপ্তির জন্ম দেয় হতাশা,
মানব মনের পরম তৃপ্তি আশা।

No comments:
Post a Comment