ফিরে পেতাম সুখ
মোঃ হাফিজুর রহমান
মনের মাঝে ব্যথা নিয়ে
একলা আমি রই,
বিদেশ ভূমে কষ্ট কতো
কারে আমি কই ?
কোন কিছু ভাল্লাগেনা
বহে দুখের ঢেউ,
সারা জনম কষ্ট করি
দেখে না তো কেউ।
দু'চোখ বেয়ে অশ্রু ঝরে
দেখার কেহ নাই,
কাছের মানুষ থাকবে সুখে
কষ্ট করি তাই।
কষ্ট করি তবুও সুখে
থাকুক প্রিয় জন,
এই কথাটা ভেবে আমি
শক্ত করি মন।
ঘুম আসে না আঁধার রাতে
অচেনা এক দুখ,
প্রিয়জনদের কাছে পেলে
ফিরে পেতাম সুখ।
তারিখঃ ০৬/০৬/২০২১
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+১

No comments:
Post a Comment