বলতে পারো কী
ইব্রাহীম খলিল
আমি কাকে বলবো- তোমায় ভালোবাসি!
তোমার চলন-বলন মিষ্টি হাসির দু'ঠোটের ভাঁজে- আমাকে মিশিয়ে উচ্ছ্বসিত মনের দেয়ালে
আনন্দ ঢেউ খেলে রঙিন স্বপ্ন এঁকে। বলতে পারো কী?
আমি কাকে বলবো- ওগো হৃদয় প্রেয়সী!
তোমার ওই চাঁদমাখা রূপে উজ্জ্বল আলো মেখে
অশান্ত হৃদয়ে সান্ত্বনার সুখ বাতায়নে
আমাকে করেছ প্রেম উদাসী।
বলতে পারো কী?
আমি কাকে বলবো- তুমি স্বর্গীয় অপ্সরী!
তোমার মন আবেগী প্রেমময় অনুভূতির মাঝে দিবানিশি রেখেছ আমায় শয়নে-স্বপনে
আমরণ এভাবেই মিশে থাকবো।
বলতে পারো কী?
আমি কাকে বলবো- সুখ-দুঃখের সাথী!
ঝড়-তুফানে ঠাঁই দাঁড়িয়ে থাকা বটবৃক্ষ তুমি
সূর্যের তেজময়ী আলোতে শীতল ছায়া
বেঁচে থাকার অনুপ্রেরণা।
বলতে পারো কী?
আমি কাকে বলবো- তুমি চাঁদের জোছনা!
তোমার সম্মুখে প্রেম ভিখারি নিষ্পাপ চাহনি
ভরা পূর্ণিমা রাতে নিদ্রাহীনতার স্বাদ পেতে
আমি ছুটে যাবো দূরদূরান্তে।
বলতে পারো কী?
আমি কাকে বলবো- তোমায় ভালোবাসি!
তোমার হৃদয় সাগরে ঢেউ জাগানো প্রেম স্রোতে
লুকোচুরি খেলা মনের মধ্যমনি করে
আমাকে দিও ঠাঁই ক্ষিতির বুকে।
বলতে পারো কী?

No comments:
Post a Comment