www.ullas24.com

Breaking

09 June, 2021

স্মৃতির পাতা

 স্মৃতির পাতা

রাশেদুল ইসলাম রাসেল 



প্রতিটি রাত যখন গভীর হয় 

কোলাহল এই শহরে,

নিস্তব্ধতা পরিমাণ বাড়তে

থাকে বেদনার প্রহরে।


বাড়তে থাকে স্মৃতির পাতা

রাতে নিদ্রাহীন আর্তনাদ,

স্মৃতিতে খুঁজে ফেরা আমার

মন কাঁদে সারারাত।


দিনগুলো আজ কাটছে কেমন

কাটছে কেমন নিশীরাত,

খোঁজ নিয়ে জানলে না তুমি

ছাড়লে কেন দুটি হাত?


নির্ঘুম রাত কাটছে এখন

তুমিই আমার সুখপাখি,

সুখ কেড়ে তাই দুঃখ দিলে

অশ্রুভেজা দু'আঁখি।


নিস্তব্ধতা একাকী নিশীরাতে

আমাকে কুড়ে কুড়ে খায়,

রাত্রিকালে দুচোখের পাতায়

চিন্তিত মন ঘুম হারায়।

No comments:

Post a Comment

Pages