www.ullas24.com

Breaking

18 June, 2021

চেনা শহরের খোঁজে - তৃষা মনি

 একদিন-

ঘুম শেষ হয়ে যায়। 

একদিন-

সময় ফুরিয়ে যায়। 

একদিন-

অচেনা শহরের মাঝে চেনা এক শহর মিলিয়ে যায়। 

একদিন-

আমার মাঝে আর এক আমি হারিয়ে যায় খুব গোপনে। 


তারপর একদিন-

নিজেকেই ফেলে আসতে

কবিতার ছন্দে নিজেকে আবদ্ধ করে,

অস্থির হয়ে ঘুরতে থাকি

এক চেনা শহরের খোঁজে। 


কোনো একদিন-

কখনো যে আমার চেনা ঠিকানাটাই

নিঃসঙ্গ শিউলি ফুলের গাছটার নিচে আমাকেই ফেলে এসেছি বুঝতে পারিনি। 


শুধু বুঝতে পারি, 

একটি ঘুম আর সময়

আমার সাথে ফিরছে অচেনা শহরে.....।






---চেনা শহরের খোঁজে

---তৃষা মনি

No comments:

Post a Comment

Pages