www.ullas24.com

Breaking

18 June, 2021

এই শহর সানজিদা শাহীনুর

 ব্যস্ত রাস্তা,

জ্বলন্ত ল্যাম্পপোস্ট,

আলোকিত শহর,
আর একাকিত্ব এই আমি।
নিজ গতিতে বয়ে চলেছে বাতাস
তার সাথে পাল্লা দিয়ে চলেছে আমার ছুটন্ত মন
এই আলোকিত শহরে চসে বেড়াচ্ছে কতজন!
এই ব্যস্ত নগরীতে আছে কি কোন আপনজন?
যতদূর দুচোখ যায়, শুধু আবছা আলোর খেলা
তারাহীন আকাশ দেখতে আজ জানালাটা খোলা
সেই চিরপরিচিত চাঁদের আজ নাই দেখা
এই সুন্দর মনোরম পরিবেশে নিজেকে লাগছে একা।
কালো মেঘ ভেঙে বৃষ্টি নামবে কি এখন!
নারিকেল গাছের সরু পাতা দুলছে প্রতিক্ষণ
চোখ বুঝে ব্যস্ত আলোকিত শহর অনুভব করব যখন
থমকে যাবে না তো আমার সময় তখন।
এই শহর
সানজিদা শাহীনুর
May be an image of sky and twilight

No comments:

Post a Comment

Pages