www.ullas24.com

Breaking

27 May, 2021

ভালোবাসার ভাবনা

বিভাগ - কবিতা 

বিষয় -ভালোবাসার ভাবনা,

শিরোনাম -বিরহের ভাবনা,

****************************

লেখক -এস,এম,শহীদুল্লাহ

তারিখ - 26/05/2021 ইং 

*****************************

অবুঝ এই  হিয়া আমার,

 মানেনা বারন,

বারে বারে তোমায় এ মন,

করে যে স্মরণ।


চলে গেছো তুমি দুরে,

 আমাকে ভুলে,

তোমার বিরহে ভাসি,

 চোখেরি জলে।


তুমি যে ছিলে আমার,

 সকল ভালোবাসা,

তোমায় নিয়ে আমার মনে,

পুষেছিলাম আশা।


আশা গুলি সবি আজি,

মরিচিকার মতো,

তোমাকে নিয়ে আজও,

আমার ভাবনা শত শত।

No comments:

Post a Comment

Pages