নিজেকে সঠিক মনে করলেই সব
সঠিক হয়না,
নিজেকে অপরাধী মনে করলেই সব
অপরাধ হয়ে যায়না।
অন্যের সমালোচনা না করে নিজের
ভুল খোঁজা ভালো,
অন্যের মাঝে নিজের সব অজানা ভুল
ত্রুটি তুলে ধরো।
কারো সম্পর্কে হটাৎ খরাপ মন্তব্য
না করাই ভালো,
মন্তব্যের আগে তাঁর সম্পর্কে আগে
জেনে রাখো।
মানুষকে খোঁচানো কথা বলা থেকে
সবসময় দূরে থাকো,
তাঁর জায়গায় দাঁড়িয়ে তা উপলব্ধি
করা আগে শিখো।
কারো উপকার না করতে পারলে
অপকার করো না,
মনুষ্যত্বহীনতায় দুদিনের জীবন-সংসার
বাজি রেখো না।
জেনে রেখো,সম্মানহানি করার চেয়ে
অসম্মান করা ভয়ংকর,
তাই, ক্ষনস্থায়ী জীবনটাকে এভাবেই
করো না ক্ষয়।
--------জীবন--------
তারিখ:০৭/০৫/২০২১
No comments:
Post a Comment