ভালোবাসার চোঁখে
এস এম শহীদুল্লাহ
তারিখ - 27/05/2021 ইং,
****************************
যতোই দেখি আমি তোমাকে,
ততোই ভালো লাগে,
তুমি বাঁধা যদি ও আজ,
সেই অন্যের বাধনে।
মনের মাঝে আমি কষ্ট কিছু,
জমা রেখে দিবো,
যদিও না পাই তোমায় পৃথিবীতে,
তবুও ভালোবেসে যাবো।
কিছু স্বপ্ন না হয় আমার,
সেই অপুর্ণই রয়ে যাবে,
তবুও তোমাকে আমি চিরদিন,
প্রিয় ভালোবেসে যাবো।
ভালোবেসে তোমার সাথে,
যদি ও না হয় মিলন,
তবুও ভালোবাসি তোমাকে,
তুমি যেন সুখের ভুবন।
তুমি যেন আমার সকল ভাবনা,
তোমার সাথে নেই দ্বন্দ,
তোমাকে যতই ভাবি আমি,
তুমি যেন কবিতার ছন্দ।
No comments:
Post a Comment