www.ullas24.com

Breaking

28 May, 2021

"অনুভুতি সমবেদনায়" হালিমা বেগম

অনুভুতি সমবেদনায়

হালিমা বেগম



জাতি-ধর্ম,বর্ণ-গোত্র নির্বিশেষে,

ভেদাভেদ সৃষ্টি হয় মানুষে মানুষে।


প্রতিটি মানুষ এক স্রষ্টার সৃষ্টি,

পরম সত্য ভুলে শ্রেণীকরণে দৃষ্টি।


ধর্মের দোহাই দিয়ে মানুষের অবলীলা,

স্পষ্টত সৃষ্টি সর্বহারা আর বিত্তওয়ালা।


প্রাণপণ সংগ্রামে প্রভেদহীন ধরনী নির্মাণ,

ধর্মগ্রন্থ করে না ভেদাভেদ সমর্থন। 


জাতি-ধর্ম নানা ভাগে বিভক্ত,

মানুষের দেহে প্রবাহিত লাল রক্ত। 


পথের শিশুর আকুতি পৌঁছেনি কর্ণকুহরে,

হৃদয়হীন মানব ধনের পাহাড় গড়ে।


পথের শিশু ক্ষুধা,অপুষ্টির স্বীকার,

সুষম বণ্টনের অভাব মারাত্মক আকার।


বঞ্চিত সর্বস্বান্ত শিশুকে করছে শোষন,

পথের শিশুর ইতিহাস বড়োই করুণ।


উচু-নীচু ভেদাভেদ সব ভুলে,

বৈষম্যহীন ধরনী গড়ে তোলে।


সুখ-দুখে,হাসি আর কান্নায়,

একই ধরনের অনুভুতি সমবেদনায়।


যুগে যুগে পথের শিশুর হাহাকারে,

মানব দরদী মানুষ দুশ্চিন্তায় পড়ে।


পথের শিশুর আছে বাঁচার অধিকার,

তাদের পাথেয় কামনায় করি অঙ্গীকার।

তারিখ-২৮/৫/২০২১



No comments:

Post a Comment

Pages