** সত্যের পথ আদর্শ জীবন**
**************************************
তুমি মিথ্যা,আমি মিথ্যা ,
মিথ্যা আমরা সবাই,
মিথ্যার পথে হয়ে আগুয়ান,
সত্যের পথ করছি জবাই।
আমরা মানুষ হয়ে জন্ম নিয়ে,
পশুর মতো আজ হয়ে,
কত জনের করছি ক্ষতি,
বড় বড় অট্টালিকায় বয়ে।
তোমরা মানুষ হয়ে জন্ম নিছো,
তোমার মরন একদিন হবে,
সাড়ে তিন হাত কবরের মাঝে,
মোদের মাটি চাপা দিবে।
তুমি মানুষ,আমি মানুষ,
সবার একি রক্তের ধারা,
তোমার আমার একই কবর,
হবে একই সমাধি পাড়া।
তুমি, মানুষ হয়ে জন্ম নিছো,
সবাই মানুষের মতো হয়ে;
আচার ব্যবহার ভালো করো,
সবাই শান্তি আনো বয়ে।
তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির,
অহংকার যতোই করো,
মরলে কিছুই সঙ্গে যাবেনা,
যতই অট্টালিকা গড়ো।
অন্যায় আর ব্যভিচারে তুমি,
ভরিয়েছো তোমার মন,
সৃষ্টি কর্তা হিসাব নিবে যখন
কি বলবে তুমি তখন।
সংসারেতে সুখি তুমি আজ,
ছেলে মেয়ে সবই নিয়ে,
অট্টালিকা কত গড়েছো,
তুমি অবৈধ টাকা দিয়ে,।
যাদের জন্য গড়েছো তুমি,
বিশাল বড় অট্টালিকা,
তুমি মরলে তোমাকে তারা,
মাটিতে লুকাবে তাড়াতাড়ি।
অন্যায় আর ব্যভিচারের,
রোজগার করেছো টাকা,
মরনের আগেও তোমার শরীর,
খেতে পারে শত পোকা।
হালাল পথে রুজি করে,
হারাম সব ত্যাগ করে,
পৃথিবীর বুকে সুখে থাকো তুমি,
আপন আত্বীয় সজন নিয়ে।
হালাল হারাম অবৈধ পথ,
সব কিছু বর্জন করো,
সত্য মানবতার পথ ধরিয়া,
সবাই আদর্শ জীবন গড়ো

No comments:
Post a Comment