প্রিয় কবি কাজী নজরুল
মোঃ হাফিজুর রহমান
প্রিয় কবি কাজী নজরুল
বাংলা ভাষার কবি,
যার হাত ধরে প্রান ফিরে পায়
সাহিত্যেরই সবি।
আঁধার ভুবন আলো করে
এলো ধরার মাঝে,
নতুন করে হাল ধরিলো
সাহিত্যেরই সাঁঝে।
জেলখানাতে ছন্দ গানে
ভাঙলো জেলের তালা,
ব্রিটিশ খেদাও আন্দোলনে
বললো আগুন-জ্বালা।
বিদ্রোহী ওই ছন্দ দিয়ে
ঘুমটা নিলো কেড়ে,
লৌহ কপাট ভেঙ্গে চুরে
ব্রিটিশ দিলো তেড়ে।
এপার বাংলা ওপার বাংলা
সবাই করে বরণ ,
জন্মদিনে সেই কবি কে
করবো সবে স্মরণ।
তারিখঃ ২৫/০৫/২০২১
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২

No comments:
Post a Comment