ইয়াস যেন ফিরে যায়
মোঃ হাফিজুর রহমান
আসছে উড়ে বছর ঘুরে
ইয়াস নামে ঘূর্ণিঝড়,
জলোচ্ছ্বাসে উথলে পানি
ডুবে যাবে বাড়িঘর।
ভেঙ্গে দিবে বসতভিটা
উড়ে যাবে ঘরের চাল,
মাঝ দরিয়ায় ঝড়ের গতি
ছিঁড়ে দেবে নৌকার পাল।
বাঁধার প্রাচীর ভেঙ্গে দিয়ে
লোকালয়ে ঢুকবে পানি,
উঠবে ফুঁসে সাগর পাড়ে
প্রবল বেগে জোয়ার খানি।
আঘাতের পর আঘাত হেনে
ইয়াস নাকি হবে শেষ,
গাছপালা সব উপড়ে দিয়ে
তারপরেতে থামবে রেস।
প্রকৃতিরই লীলা খেলা
বোঁঝা বড় কঠিন দায়,
ক্ষয়ক্ষতি আর মৃত্যু ছাড়া
ইয়াস যেন ফিরে যায়।
তারিখঃ ২৮/০৫/২০২১
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+৩

No comments:
Post a Comment