কীর্তিমান বঙ্গবন্ধু
লেখক - এস এম শহীদুল্লাহ
*****************************
কে বলেছে প্রিয় বঙ্গবন্ধু,
তুমি মরেছো,
বাঙ্গালীদের রক্ত কনিকায়,
মিশে তুমি আছো।
বিশ্বের মাঝে ইতিহাসে,
লেখা তোমার নাম,
তোমার চেতনায় বাঙ্গালী পেয়েছে,
স্বাধীনতার দাম।
তুমি ছিলে বিশ্বের মাঝে,
কীর্তিমান মানব,
শোষণ কারীদের প্রতিবাদে,
তুমি ছিলে অভিনব।
বঙ্গবন্ধু তুলনা তোমার নাই,
তাই ইতিহাসে তোমার ঠাঁই,
স্বর্নাক্ষরে লেখা যে নাম,
তোমার বিশ্ব ইতিহাসের পাতায়।
বাংলাদেশের চৌদিকে আজও,
তোমার ছবি দোলে,
বিশ্বের মাঝে কেউ পারবেনা,
কভু যেতে তোমাকে ভুল।

No comments:
Post a Comment